শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

আমরা সবকিছু বের করে ফেলেছি- স্বরাষ্ট্রমন্ত্রী

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ২০১ বার
ফাইল ফটো

দুর্গাপূজায় আক্রমণের এমন দৃশ্য এবারই প্রথম দেখলাম। আমরা সবকিছু বের করে ফেলেছি। সবাইকে চিহ্নিত করে ফেলেছি। তারা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। কেন এই কাণ্ড ঘটিয়েছে সবকিছু আপনাদের জানাতে সক্ষম হবো, ইনশাল্লাহ এমনটি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 

আজ শনিবার সন্ধ্যায় তেজগাঁও কলেজ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, ধর্ম যার যার উৎসব সবার। সেটাই আমরা অনুসরণ করে যাচ্ছি।

 

তিনি বলেন, একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এ দেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। আমরা সংখ্যাগরিষ্ঠ এটা ঠিক। প্রিয়নবী বলেছেন, সংখ্যালঘুদের দেখে রাখার জন্য। তারা যেন অনিশ্চয়তায় না ভোগে। যারা এ ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইন অনুযায়ী যারা চিহ্নিত হয়েছেন তাদের ব্যবস্থা হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ না করে সেই ব্যবস্থা করা হবে।

 

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদের সভাপতিত্বে সভায় ঢাকা পশ্চিম অঞ্চলের বিভিন্ন ইউনিট ও উপজেলা কমান্ডাররা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com