শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

লঞ্চের কেবিন থেকে নারীর লাশ উদ্ধার

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ২২৮ বার

ঢাকা থেকে ছেড়ে আসা পটুয়াখালি রুটের এমভি সম্রাট -৭ লঞ্চের স্টাফ কেবিন থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে জেলা পুলিশ।

আজ শনিবার (২৩ অক্টোবর) ঢাকা থেকে আগত এমভি সম্রাট লঞ্চটি পটুয়াখালী এসে পৌছলে সব যাত্রী নামার পর লঞ্চের একটি স্টাফ কেবিনের বাহির থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায় লঞ্চ স্টাফরা । পরে পুলিশ খবর দিলে ঘটনাস্থলে এসে তালা ভেঙ্গে কেবিনের ভিতর থেকে অজ্ঞাত ২৫ বছরের এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

লঞ্চের স্টাফরা জনিয়েছেন, লঞ্চের স্টাফ কেবিন টি বাহির থেকে তালা দেওয়া ছিল। ভিতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে তাৎক্ষনিক ভাবে পুলিশকে বিষয়টি জানান লঞ্চ স্টাফরা। তারা এসে তালা ভেঙ্গে মহিলার লাশটি দেখতে পায়।

পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মাহফুজুর রহমান বলেন, ঢাকা থেকে পটুয়াখালী আগত ডাবল ডেকার এমভি সম্রাট -৭ লঞ্চ থেকে অজ্ঞাত (২৫) এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত নারীর কোন পরিচয় সনাক্ত করা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com