মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

এই মুহূর্তে ক্লাস বাড়ানোর সুযোগ নেই- শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৩১৪ বার
ফাইল ফটো

দীপু মনি বলেন, যদি ক্লাস বাড়াতে যাই, আমাদের এত শিক্ষকও নেই। তবে আগামী জানুয়ারিতে আমরা চিন্তা করছি, যদি করোনার পরিস্থিতি এমন থাকে, তাহলেই ক্লাসের সংখ্যা বৃদ্ধি করার জন্য আমরা চিন্তা করব।

 

দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশে যে দুঃখজনক ঘটনা ঘটে গেছে, কোথায় কোথায় কারা কারা এর সঙ্গে যুক্ত, তা তদন্ত করে সব বের করা হচ্ছে। তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। এ জন্য গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে।

 

শিক্ষামন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে আমাদের যে অসম্প্রাদায়িক চেতনা, সেটা সমুন্নত রাখার জন্য আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে। ঠিক একইভাবে আমাদের চোখ–কান খোলা রেখে, আমাদের শিক্ষাব্যবস্থায়, আমাদের রাজনৈতিক ব্যবস্থায়, আমাদের সামাজিক ব্যবস্থায় শুভবোধসম্পন্নরা একজোটে কাজ করতে হবে। সাম্প্রদায়িক বিষবাষ্পকে যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে।

 

দীপু মনি আরও বলেন, ‘অশুভ অপশক্তি যতই সংঘবদ্ধ হোক না কেন, আমরা শুভ শক্তির মানুষ যদি সব একজোট হই, তাহলে কখনো অশুভ কোনো শক্তি শুভ শক্তির ওপর জয়ী হতে পারবে না। যেমন একাত্তরে পারেনি, তেমন এখনো পারবে না। এ জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে। সবাইকে চোখ–কান খোলা রাখতে হবে।

 

এ সময় চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পল্লীবিদ্যুৎ-২–এর মহাব্যবস্থাপক দেব কুমার মালো, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com