শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

গৌরনদীতে পাচারকালে ৫০ বস্তা সার জব্দ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ১৭৯ বার
ফাইল ফটো

সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে এক উপজেলার জন্য বরাদ্দকৃত ভর্তুকির ইউরিয়া সার অন্য উপজেলায় পাচারকালে জব্দ করা হয়েছে।

 

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী এলাকার সরদার বাড়ি জামে মসজিদের সামনে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাশাইল বাজারের সারের ডিলার আব্দুল জলিল হাওলাদার জব্দ করা সার নছিমনযোগে গৌরনদী উপজেলার টরকী বন্দরে পাচার করছিলেন।

 

এসময় থানা পুলিশের উপস্থিতিতে ৫০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) ইউরিয়া সার জব্দ করেছেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স।

 

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকাজে জড়িত সার ডিলারের পুত্র ফজলুল হক হাওলাদার ও নছিমন চালক।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স জানান, জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।

 

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com