মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বরিশালে পবিত্র ঈদে-মিল্লাদুন্নবী উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২৫৬ বার

বরিশালে ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে-মিল্লাদুন্নবী (সঃ) ১৪৪৩ হিজরী।

 

এ-উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় বরিশাল এর আয়োজনে আজ ২০ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১১ টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন কাশিপুরে পবিত্র ঈদে-মিল্লাদুন্নবী (সঃ) ১৪৪৩ হিজরী উদযাপন উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিচালক ইসলামিক ফাউণ্ডেশন বিভাগীয় কার্যালয় মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক ইসলামিক ফাউন্ডেশন আলম হোসেন, সহকারী পরিচালক ইমাম প্রশিক্ষণ একাডেমি, আসমা আক্তার, ফিল্ড অফিসার ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় রেজা মোঃ মহসিনসহ অন্যান্য অতিথিবৃন্দ ইমাম মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন।

 

শুরুতে অতিথিরা ঈদে-মিল্লাদুন্নবী (সঃ) এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করে। পরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

 

পরিশেষে বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com