বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

আশুলিয়ায় ঔষধের দোকানে চুরি

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩০৪ বার

আশুলিয়ায় এক ফার্মেসীতে ১০ লক্ষ টাকার ঔষধসহ নগত ৭০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।এ ঘটনায় সংঘবদ্ধ চোরের দল ফার্মেসীতে থাকা সিসিটিভির ডিভিডিয়ার খুলে নিয়ে যায়।

 

মঙ্গলবার রাতে ৩ টার দিকে আশুলিয়ার বেরন এলাকার নাইটিংগেল মোড়ে সুমন ফার্মেসী এন্ড ডক্টরস চেম্বারে এ চুরির ঘটনা ঘটে।

 

দোকান মালিক সুজন জানান,দিবাগত রাত ১২ টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান।সকালে দোকান খুলতে এসে দেখেন যে তালা ভাঙ্গা।পরে সাটার খুলে দেখে যে তার দোকানের যাবতীয় ঔষধসহ মালামাল এলোমেলো হয়ে পড়ে আছে।

 

ফার্মেসীতে থাকা সব দামি ঔষধ তাড়া নিয়ে যায়। তার দোকানের আনুমানিক ১০ লাখ টাকার ঔষধসহ তিনদিনের ঔষধ বিক্রি করার নগত ৭০ হাজার টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

 

দোকানে থাকা সব সিসিটিভি ভেঙ্গে ডিভিডিয়ার নিয়ে যায়।পরে অন্য দোকানের সিসিটিভি ক্যামেরা দিয়ে দেখতে পাই তার দোকানের সামনে একটা পিক-আপ ভ্যান দীর্ঘক্ষণ দাড়িয়ে ছিলো।

 

দোকানে থাকা ৬০ কেজি ওজনের একটা চেয়ার ছিলো সেটিও তারা নিয়ে যায়।তবে তাদের মার্কেটে থাকা দায়িত্বরত সিকিউরিটি সেখানে উপস্থিত ছিলেন সে নিজেও পিক-আপ ভ্যানটি দাড়িয়ে থাকতে দেখেছে।

 

আশুলিয়া থানার এস আই কাজী নাসের বলেন,চুরির ঘটনায় ফার্মেসী পরিদর্শন করেছি।ঐ ফার্মেসীতে থাকা দামিযত ঔষধ ছিলো সব নিয়ে গেছে।পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com