শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

শিগগিরই ঢাকায় আসছে আরও ১০ লাখ কোভিশিল্ড টিকা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ২৩৫ বার
ফাইল ফটো

ভারতের সেরাম ইনস্টিটিউটের আরও ১০ লাখ কোভিশিল্ড টিকা খুব শিগগিরই ঢাকায় আসছে। ভারতের একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

 

সূত্র জানায়, ভারত সরকার বাংলাদেশ, নেপাল, মিয়ানমার ও ইরান প্রতিটি দেশকে ১০ লাখ করে টিকা সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে।

গত ৯ অক্টোবর বেক্সিমকোর মাধ্যমে কেনা ১০ লাখ টিকা ভারত থেকে ঢাকায় আসে। এ নিয়ে দেশে ভারত থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার মোট টিকা এসেছে ১ কোটি ১৩ লাখ। এর মধ্যে ভারতের উপহারের টিকা ছিল ৩৩ লাখ। আর ভারত থেকে কেনা টিকা এসেছে ৮০ লাখ।

 

চলতি বছর ২৫ জানুয়ারি ভারত থেকে কেনা ৫০ লাখ টিকার প্রথম চালান দেশে আসে। ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ও ৯ অক্টোবর তৃতীয় চালান ভারত থেকে কেনা টিকা আসে। এখন পর্যন্ত মোট ৮০ লাখ কেনা টিকার চালান এসেছে ভারত থেকে।

 

এদিকে ভারত বাংলাদেশকে তিন দফায় ৩৩ লাখ টিকা উপহার দেয়। ভারত প্রথম দফায় চলতি বছর ২১ জানুয়ারি বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা এসে ১২ লাখ টিকা উপহার দেন। আর তৃতীয় দফায় ভারতের সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে ৮ এপ্রিল ঢাকায় এসে এক লাখ টিকা উপহার দেন।

সূত্রঃ বাংলানিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com