বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

পাবনায় হত্যা মামলায় চরমপন্থী নেতা আবুসহ গ্রেপ্তার ৪

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ২০৮ বার
পাবনার চাঞ্চল্যকর চরমপন্থি নেতা  বিল্লাল হোসেন ওরফে মিশরী (৩৭) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই হত্যাকান্ডের মূল আসামী নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি নেতা আবুসহ সর্বমোট ৪ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আসামীর স্বীকোরোক্তি অনুযায়ী হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এবং ভিকটিমের চুরি যাওয়া মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিল্লাল মিশরী হত্যার ঘটনায় চরমপন্থি সংশ্লিষ্টতার বিভিন্ন সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে পাবনা পুলিশের একটি শক্তিশালী ফোর্স এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশ ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিল্লাল মিশরী হত্যাকান্ডের মূল আসামী চরমপন্থি নেতা মোঃ আবুল ওরফে আবুকে (২৫) গ্রেপ্তার করে।
আবুর স্বীকারোক্তির ভিত্তিতে তার হেফাজত থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দুটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। হত্যাকান্ডের পর আবু হত্যাকান্ডে ব্যবহৃত রিভালভারটি সুমন আলী (২০) নামের এক সহযোগীর নিকট রেখেছিল।
এ সময় ভিকটিমের চুরি যাওয়া মোটরসাইকেলও আসামীদের কাছ থেকে উদ্ধার করা হয়। আবু পাবনা সদর উপজেলার হলুদবাড়িয়া পূর্বপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে এবং সুমন একই এলাকার আলাউদ্দিন মোল্লার ছেলে। অপর দুইজনকে হত্যাকান্ড ঘটানোর কয়েকদিন পরেই আটক করা হয়। তারা হলেন, চরপাড়া গ্রামের মৃত মান্নাজ ব্যাপারীর ছেলে রবিউল ইসলাম (৩৫), হলুদবাড়িয়া গ্রামের আরশেদ আলী (৩৮)।
পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, বিল্লাল মিশরী এক সময় আবুলের সাথে একই চরমপন্থি দলের সদস্য ছিলো। হত্যাকান্ডের কিছুদিন আগে সে দল ত্যাগ করে নতুন দল গঠনের চেষ্টা করছিলো। এতে ক্ষুব্ধ হয়ে আবু তার সহযোগীদের নিয়ে বিল্লালকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছে বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকোরোক্তি দিয়েছে।
চলতি বছরের ২৭ জুন রাত সাড়ে ৯টার দিকে পাবনা সদরের সাদুল্লাপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাজারসংলগ্ন জামে মসজিদের সামনে সর্বহারার শ্লোগান দিয়ে বিল্লালকে গুলি করে হত্যা করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় এবং মৃতদেহ গুম করার চেষ্টা করে হত্যাকারীরা।
বিল্লাল সাদুল্লাপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মো. আব্দুল করিমের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দল সর্বহারা পার্টির স্থানীয় নেতা ছিলেন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com