রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার-১

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২১৬ বার

পটুয়াখালীর দুমকি উপজেলার জলিশায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বশির মুন্সি নামে এক মধ্যে বয়সীকে গ্রেফতার করেছে দুমকি থানা পুলিশ।

 

আজ মঙ্গলবার সকালে উপজেলার আংগারিয়া ইউনিয়নের জলিশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বশির মুন্সি উপজেলার আংগারিয়া ইউনিয়নের কদমতলা এলাকার লতিফ মুন্সির ছেলে।

 

জানা যায়, শনিবার (৯ অক্টোবর) স্কুলে যাওয়ার পথিমধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় প্রতিবেশী লতিফ মুন্সির ছেলে বশির মুন্সি(৫০)। এরপর শনিবার (৯ অক্টোবর) নির্যাতিতা মেয়েটি পালিয়ে বাড়ি ফিরে বিষয়টি পরিবারকে জানালে মেয়েটির বাবা-মা গতকাল সোমবার ১১ অক্টোবর রাতে বশির মুন্সিকে আসামী করে দুমকি থানায় ধর্ষণ চেষ্টা মামলা করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ সালাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং অভিযুক্ত বশির মুন্সিকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com