রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল

বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবিঃ উদ্ধার ৩ লাশ

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২৬০ বার

সাভারের আমিনবাজারে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

 

গাবতলীর তুরাগ নদ থেকে শনিবার দুপুর ১টার দিকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

এর আগে সকাল ৭টার দিকে একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় ট্রলারটি।

এ ঘটনায় নিখোঁজ হন রুপায়ন বেগম ও তার চার বছরের ছেলে আরমান, ১৫ মাসের জেসমিন, ৩০ বছরের শায়লা বিবি, দুই বছরের রিপন, আট বছরের আরমিনা এবং পাঁচ বছরের ফারহান মনি। এদের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা মো. রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সবুর খান বলেন, ‘ট্রলারডুবির ঘটনায় এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ তিনটি নৌপুলিশের হেফাজতেই আছে। এ ঘটনা তদন্তও করবে নৌপুলিশ।

 

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান মাহফুজ।

তিনি জানান, ওই ট্রলারটিতে যাত্রী ছিলেন ১৮ জন। এদের মধ্যে ১১ জন সাঁতরে তুরাগ নদের তীরে উঠেন।

 

সাভার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহফুজুর জানান, সকালে একটি ট্রলারে তুরাগ নদের উত্তরপাশে আমিনবাজার থেকে গাবতলী ল্যান্ডিং স্টেশনের দিকে যাচ্ছিলেন ১৮ জন শ্রমিক। তাদের অধিকাংশই নারী ও শিশু।

 

ওই নারীরা মূলত ল্যান্ডিং স্টেশনের পাশে কয়লার ডিপোতে কাজ করতেন। কাজের সময় ওই সন্তানদের পাশে বসিয়ে রাখতেন তারা।

তুরাগ নদ পারাপারের সময় হঠাৎ একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। এ সময় এক নারী ও ছয় শিশু তলিয়ে যায়। অন্যরা সাঁতরে নদের তীরে উঠে আসে।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও জানান, ঘটনার পরপরই তাদের একটি ইউনিট উদ্ধারকাজ শুরু করেন। পরে রাজধানীর সদর দপ্তর থেকে আরও তিনটি ইউনিট উদ্ধারকাজে যোগ দেয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com