শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

হাবিপ্রবি শিক্ষার্থীর অকাল মৃত্যু, ভিসির শোক প্রকাশ

মুরাদ হোসেন, হাবিপ্রবি দিনাজপুর
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩৩০ বার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) গণিত বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ফিরোজ মেহবুবের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান।

 

বৃহস্পতিবার( ৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা থেকে পাঠানো এক বার্তায় তিনি শোক প্রকাশ করেন।

 

শোকবার্তায় উপাচার্য ড.এম কামরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী তাজা প্রাণ ঝরে গেলো, এ ধরনের অকাল মৃত্যু মেনে নেওয়া কষ্টদায়ক।

আমি ফিরোজ মেহবুব এর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করি এবং তার রূহের মাগফিরাত কামনা করি। আল্লাহ্ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

 

উল্লেখ্য, পিত্তথলির ক্যানসারে দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার (৬ অক্টোবর) রাত ৮টা ২০ মিনিটে রংপুরের প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজ মেহবুবের মৃত্যু হয়। ফিরোজ মেহবুব রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার হাড়িয়াড় কুটি পাতাইটাড়ী গ্রামের রফিকুল ইসলামের (মন্টু) ছেলে।

 

এর আগে ফিরোজ মেহবুব সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। কিন্তু শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হলে তাকে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে রংপুর প্রাইম হাসপাতালে নেওয়া হয়।

 

চিকিৎসকরা জানিয়েছেন, ফিরোজের ক্যানসার লিভার থেকে পিত্তথলিতে ছড়িয়ে পড়েছিল। ফিরোজকে বাঁচাতে দ্রুত ভারতে নেওয়ারও পরামর্শও দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com