রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

বরিশালে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২৭১ বার

জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল থেকে উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সেবামূলক এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের শেখ হাসিনা সেনানিবাসের ৬ পদাতিক ব্রিগেডের ৪১ বীরে এবং সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) বরিশাল এই অনুষ্ঠানের আয়োজন করেন।

 

এতে বরিশালের উজিরপুর এর প্রায় চার শতাধিক নারী পুরুষ ও শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ এবং ঔষধ বিতরণ করা হয়। দিনব্যাপী স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের বরিশাল শেখ হাসিনা সেনানিবাস এর জিওসি এবং এরিয়া কমান্ডার এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ মেডিক্যাল সার্ভিসের কর্নেল মোঃ রবিউল আলম।

 

বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ সদস্যের একটি মেডিকেল টিম উন্নত স্বাস্থ্যসেবা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সহ বিনামূল্যে ঔষধ প্রদান করেন। সাধারণ জনগণ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ এবং ঔষধ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের কাছে।

চিকিৎসা সেবা সম্পর্কে সেনাবাহিনীর সদস্য বলেন সেনা প্রধানের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী দেশ ব্যাপি সকল মানুষকে সচেতন করতে, সামাজিক দূরত্ব মানার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ সহ দরিদ্র এবং দুস্থদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ এবং শীতবস্ত্র বিতরণ করে আসছে।

 

এরই ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে, সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে অভিজ্ঞ চিকিৎসক এনে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে। এই কার্যক্রম সমগ্র দেশব্যাপী অব্যাহত থাকবে বলে জানা যায়। দেশের সর্বভৌম রক্ষার পাশাপাশি দেশের সাধারণ জনগণের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর দৃঢ় প্রতিজ্ঞ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com