শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

সাটুরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ৪ ডাকাত সদস্য গ্রেফতার

কাওছার আহমেদ, মানিকগঞ্জ
  • আপডেট টাইম : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২৩১ বার

মানিকগঞ্জের সাটুরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্যকে দেশীয় অস্ত্র ও একটি প্রাইভেট কারসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার তিল্লী ব্রিজ নামক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতাকৃতরা হলো,সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বীর হাতকোড়া গ্রামের রব্বানী বেপারী (৪১),জেলার শাজাহাদপুর উপজেলার বড় চানতারা গ্রামের মো. সুমন (৩২),একই জেলার
চৌহালী উপজেলার পয়লা গ্রামের মো. সাইফুল ইসলাম (৪৫) ও পাবনা জেলার সুজানগর উপজেলার ধৌলাই গ্রামের শাহীন খন্দকার (৩৮)।

সাটুরিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, তিল্লী ব্রিজের কাছ থেকে সোমবার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার এবং তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপার ডাকাতির প্রস্তুতির একটি মামলা করে অভিযুক্ত আসামিদের আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com