শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

নানান আয়োজনের মধ্য দিয়ে বরিশালে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিন পালিত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭২ বার

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় বরিশাল নগরের সোহেল চত্ত্বরস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয় সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।

 

বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস ও মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীরের নেতৃত্বে জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্ধ পুষ্পার্ঘ্য অর্পন করেন।

 

পরে জেলা ও মহানগর ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

 

একইসময় বরিশাল সিটি করপোরেশনের মেয়র এর পক্ষে প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন,গাজী নঈমুল হোসেন লিটু, আয়শা তৌহিদা লুনাসহ কাউন্সিলর বৃন্দ শ্রদ্ধাজ্ঞাপন করেন। এছাড়া প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সকাল থেকে বরিশাল নগরের ২৯ টি টিকাদান কেন্দ্রে একযোগে গণটিকা কার্যক্রম চলছে, জেলাতেও একইভাবে গণটিকা কার্যক্রম চলছে।

 

অপরদিকে বিকেলে নগরের সোহেল চত্ত্বরস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করেছে জেলা এবং মহানগর আওয়ামীলীগ।

 

এদিকে জেলা ও মহানগরের পাশাপাশি উপজেলা ও পৌরসভা পর্যায়েও পালিত হচ্ছে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিন। বানারীপাড়া উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে সকালে ফেরিঘাট রোডস্থ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, জন্মদিনের কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

 

এছাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা গোলাম সা‌লেহ মঞ্জু মোল্লাহ, সাধারণ সম্পাদক অ্যাড‌ভো‌কেট মোঃ মাওলাদ হো‌সেন সানাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com