শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

সরকারের দলীয় নেতাদের দুর্নীতি এখন মহামারীতে রুপ নিয়েছে -আবদুস সালাম

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯০ বার

ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় বসে বর্তমান আওয়ামী লীগ সরকার এখন দুর্নীতি ও লুটপাটের রাজত্ব কায়েম করেছে। সরকারদলীয় নেতাদের দুর্নীতি আজ মহামারীতে রুপ নিয়েছে। রাষ্ট্রের প্রতিটি সেক্টরে আজ দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা লুটে নিয়ে বিদেশে বেগম পাড়া তৈরী করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

 

আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) নয়াপল্টনস্থ মহানগর বিএনপি’র কার্যালয়ের ভাসানী মিলনায়তনে মতিঝিল থানা বিএনপি’র ‘সদস্য তথ্য সংগ্রহ ফরম’ জমার কর্মসূচিতে বক্তব্য দানকালে এসব কথা বলেন।

 

তিনি বলেন, দেশ বাঁচাতে জনগণকে সাথে নিয়ে এই সরকারকে হটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে সৎ, দেশপ্রেমিক ও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এজন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে, পাড়ায়-পাড়ায় সংগঠন তৈরী করে আন্দোলনমূখী জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।

সাংগঠনিক টীম-৩ এর প্রধান ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-যুগ্ম আহবায়ক হারুনুর রশীদ হারুন, টীম সদস্য ও মহানগর নেতা এ্যাডভোকেট ফারুকুল ইসলাম, জামিলুর রহমান নয়ন, আরিফা সুলতানা রুমা, সাইফুল্লাহ খালেদ রাজনসহ মতিঝিল থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com