শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

বরিশাল মডেল বিষয়ক সেমিনার-২০২১ অনুষ্ঠিত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৯ বার

দেশে করোনা সংক্রমণের প্রভাব মোকাবিলায় সরকার নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করেছে। বরিশালে দ্বিতীয় দফায় সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পায় ফলে বরিশাল জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কিছুটা বেশি ছিলো।

 

সময়ের সাথে সাথে সকল দপ্তরের সমন্বয়ে সমন্বিত কোভিড ব্যবস্থাপনার মাধ্যমে বরিশাল বিভাগে করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিল কমিয়ে আনতে সক্ষম হয়েছে। এর ফলে দেশের মধ্যে বরিশাল বিভাগ করোনা মোকাবিলায় মডেল হিসেবে এরিমধ্যে স্বীকৃতি পেয়েছে।

 

আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় বিভাগীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বরিশাল এর যৌথ উদ্যোগে ইউনিসেফ এর সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম সমন্বিত কোভিড ব্যবস্থাপনাঃ বরিশাল মডেল বিষয়ক সেমিনার-২০২১ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল।

.

বিশেষ অতিথি ছিলেন মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, প্রধান প্রকৌশলী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ, উপ মহাপুলিশ পরিদর্শক বরিশাল রেঞ্জ এস এম আক্তারুজ্জামান, বরিশাল বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডাঃ বাসুদেব কুমার দাস, পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর বরিশাল এম.ডি. আব্দুস সালাম, চীফ, হেলথ সেকশন ইউনিসেফ বাংলাদেশ সান জানা ভার্দওয়াজ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন ছয় জেলার জেলা প্রশাসক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ, পৌরসভার মেয়র, চেয়ারম্যান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সদস্যরাসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।

 

শুরুতে সমন্বিত কোভিড ব্যবস্থাপনাঃ বরিশাল মডেল বিষয়ক সেমিনার-২০২১ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়। পরে সকলের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরিশেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com