শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

শ্রীপুরে নারী গার্মেন্টস কর্মীকে ধর্ষণ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৭ বার

গাজীপুরের শ্রীপুরে নারী গার্মেন্টস কর্মীকে হাত পা বেঁধে ধর্ষণ করেছে শরিফুল ইসলাম হৃদয় (২৫) নামে তার এক সহকর্মী । এ ঘটনায় দু’ জনকে আসামি করে মামলা করেছে ওই নারীর চাচা।

 

পরে পুলিশ মামলার প্রধান আসামি শরিফুলকে গ্রেফতার করে। আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর)  শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার শরিফুল গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের আলমাছ আলীর ছেলে।

 

জানা গেছে, ভুক্তভোগী নারীর সঙ্গে একই কারখানায় চাকরি করতো শরিফুল। গত ১৮ সেপ্টেম্বর ওই নারীকে শরিফুল মোবাইল ফোনে ডেকে মাওনা চৌরাস্তায় আনে। এরপর মাওনা বেপারীপাড়া মসজিদের উত্তর পাশে বোন জামাতা জলিল মিয়ার বাসায় নিয়ে যায়। সেখানে একটি খালি রুমে ঘরের দরজা বন্ধ করে হাত পা বেঁধে সারা রাত ধরে ধর্ষণ করে।

 

পরদিন ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ছয়টার সময় তার হাত পায়ের বাঁধন খুলে দিলে বাড়িতে এসে পরিবারকে বিষয়টি জানায় ভুক্তভোগী নারী। এরপর তার চাচা বাদী হয়ে দু’জনকে আসামি করে ধর্ষণ মামলা করেন।

 

শ্রীপুর থানার উপ-পরিদর্শক এসআই মো. সাজিদ হাসান বলেন, অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শরিফুলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি হলেন শরিফুলের বড় বোন সুমি আক্তার (৩০)। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com