শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

তিন দিনের মধ্যে বিমানবন্দরে করোনা পরীক্ষাগার চালু হবে-প্রবাসীকল্যাণ মন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৫ বার

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, সংযুক্ত আরব আমিরাত চেয়েছে বিমানবন্দরে আরটি-পিসিআর পরীক্ষাগার বসাতে। আরটি-পিসিআর পরীক্ষা করতে সময় বেশি লাগে।

র‌্যাপিড পিসিআর করতে সময় কম লাগে। তবে করোনার র‌্যাপিড টেস্টের যন্ত্র দেশে নেই।

 

মঙ্গলবার (২১ সেপ্টম্বর) বিমানবন্দরে পার্কিংয়ের স্থান পরিদর্শন শেষে ইমরান আহমদ এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এসওপি’র বিষয়টি সিভিল অ্যাভিয়েশনের কাজ। এটা প্রবাসীকল্যাণ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেখার বিষয় নয়। এটা তারা কোথায় পাঠিয়েছে, কোত্থেকে ক্লিয়ারেন্স পাবে, সেই ভিত্তিতে সিভিল অ্যাভিয়েশন কাজ করে যাবে। আপাতত আমরা আরটি-পিসিআর কাজ দিচ্ছি। র‌্যাপিড পরীক্ষাও আমরা বিবেচনায় নেব। এটা কোথায় গিয়ে ঠেকবে, আমি এখনো বলতে পারছি না।

 

করোনার পরীক্ষাগার কবে চালু হবে—এমন প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, এটা তো এক সপ্তাহ আগে হওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে সেটা হয়নি। বিভিন্ন মন্ত্রণালয়ের ইনভলভমেন্ট এটা একটা সমস্যা।

 

তিন দিনের মধ্যে বিমানবন্দরে করোনা পরীক্ষাগার চালু হবে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী। তিনি বলেন, আমার দায়িত্ব হলো প্রবাসীদের যাওয়াটা সহজ করে দেওয়া। এই প্রক্রিয়া সহজ করে দেওয়ার দায়িত্ব কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিভিল অ্যাভিয়েশনের। আজকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, এত দিন আমরা ঘোরের মধ্যে ছিলাম।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com