শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

বাংলাদেশ ক্রিকেট দল ৩ অক্টোবর দেশ ছাড়বে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে

অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৪ বার
বাংলাদেশ ক্রিকেট দল-ফাইল ফটো

বাংলাদেশ ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আগামী ৩ অক্টোবর দেশ ছাড়বে

রবিবার বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমকে জানান, বিশ্বকাপ খেলতে আগামী ৩ অক্টোবর দেশ ছাড়বে বাংলাদেশ দল এবং ৪ তারিখ ওমানে গিয়ে পৌঁছাবে। সেখানে একদিন কোয়ারেন্টাইন করবে পুরো দল। এর পরই অনুশীলন শুরু করবে।

১৭ অক্টোবর থেকে শুরু হওয়া টুর্নামেন্টটিতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের যাত্রা।

 

তিনি জানান, মোট তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে প্রথমটি ৮ অক্টোবর ওমান ‘এ’ দলের বিপক্ষে। পরদিন সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবে টাইগাররা। আবুধাবিতে ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে আরও দু’টি প্রস্তুতি ম্যাচ রয়েছে। সেই দুটি ম্যাচ খেলার পর আবারও ওমানের বিমান ধরবে বাংলাদেশ দল। কারণ, সেখানেই প্রথম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনি। দ্বিতীয় রাউন্ড বা সুপার টুয়েলভে খেলতে হলে গ্রুপে শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com