শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সভাপতি সম্পাদক পুনঃনির্বাচিত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৯ বার

স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সভাপতি হিসেবে অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু পুনঃনির্বাচিত হয়েছেন।

 

সংগঠনের বিশেষ সাধারন সভায় কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এই কমিটি নির্বাচন করা হয়।

 

ড. আবদুল মান্নান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য। অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক সহসভাপতি ও যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য।

 

স্বাশিপ জাতীয় কার্যকরী সংসদের দ্বিতীয় জাতীয় বিশেষ সাধারণ সভা সকালে সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যাপক মো. সাজিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। আয় ব্যয়ের বিবরণী পেশ করেন কোষাধ্যক্ষ অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম।

 

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয় এর সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম নুরুল ইসলাম এবং নির্বাচন কমিশনার হিসেবে অধ্যাপক সাজিদুল ইসলাম ও অধ্যাপক ড. মুনিরুজ্জামান দ্বায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com