শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

ধর্ষণ মামলার আসামী পুলিশ নিজেই; অতঃপর আটক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪২ বার
ছবি-ফাইল ফটো

পুলিশই যখন অপরাধী তখন সাধারন মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন? বিশ্বাসের ঘরে চুরি। তবে এক জনের দোষে যেমন পুরো বাহিনীকে দেয়া যাবেনা ঠিক তেমনী একটি সেবাদানকারি প্রতিষ্ঠানে চরিত্রহীন ব্যাক্তির চাকুরী দেয়া বা থাকাটাও ভাবনার বিষয়। তেমনী একটি ঘটনার সৃস্টি হয়েছে গাজীপুরে।

 

ঘটনা সূত্রে গাজীপুর মহানগরের কোনাবাড়ি পেয়ারাবাগান এলাকার একটি বাড়ি থেকে যৌন পীড়নের অভিযোগে পুলিশের এক কনস্টেবলকে আটক করে থানা পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটক মনিরুজ্জামান (২৩) সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার বিয়ারা চরপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

 

বর্তমানে সে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এ পি বি এন) উত্তরায় কর্মরত আছেন। রবিবার গ্রেফতারকৃত ওই পুলিশ কনস্টেবলকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: রফিকুল ইসলাম ও এলাকাবাসী জানান, গত তিন বছর আগে একই এলাকার একটি মেয়ের সাথে মনিরুজ্জামানের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

 

পরে সিরাজগঞ্জ থেকে ওই মেয়ে গাজীপুর মহানগরীর পেয়ারাবাগান এলাকায় মায়ের সাথে একটি বাসা ভাড়া নিয়ে স্থানীয় পোষাক কারখানায় চাকরি করে আসছে। এরই মধ্যে মনিরুজ্জামান ফোনের মাধ্যমে ওই মেয়ের ঠিকানা সংগ্রহ করে।

 

গত ফেব্রুয়ারী মাসে মনিরুজ্জামান বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে ওই মেয়েকে এক আত্মীয়ের বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। বাসায় এসে ধর্ষণের বিষয়টি ওই মেয়ে তার মাকে জানায়। পরে ওই ঘটনায় মেয়েটি বাদী হয়ে মনিরুজ্জামানের বিরুদ্ধে গাজীপুর আদালতে একটি মামলা দায়ের করে।

 

মামলার বিষয়টি জানতে পেরে মনিরুজ্জামান বিভিন্ন সময় ফোনে ওই মেয়েকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিয়ে আসছিল। কিন্তু ওই মেয়ে মামলা তুলে নিতে অস্বীকৃতি জানায়।

শনিবার মধ্যরাতে মনিরুজ্জামান পুনরায় মামলা তুলে নেয়ার জন্য ওই মেয়ের বাসায় এসে ভয়ভীতি দেখায় এবং হুমকি প্রদান করে। এক পর্যায়ে ওই মেয়েকে ঝাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এসময় মেয়েটির ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে মনিরুজ্জামানকে আটক করে পুলিশের খবর দেয়।

সংবাদ পেয়ে কোনাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে মনিরুজ্জামানকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় রবিবার ভুক্তভোগী ওই মেয়ে দ্বিতীয় বারের মতো মামলা দায়ের করলে মনিরুজ্জামানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com