শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

করোনা নিয়ন্ত্রনে আছে বলেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

কাউছার আহমেদ, মানিকগঞ্জ
  • আপডেট টাইম : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৬ বার

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা নিয়ন্ত্রণে আছে বলেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছে। তবে ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে ১২ থেকে ১৭ বছর বয়সের সকল  শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে। এই টিকা প্রদান কার্যক্রম খুব দ্রুতই শুরু করা হবে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, করোনা নিয়ন্ত্রনে আছে বলেই শিল্পকারখানা সচল রয়েছে। আর সেজন্য আমাদের অর্থনৈতিক চাকা সচল আছে।  যুক্তরাষ্ট্রের করা লাল তালিকায় বাংলাদেশসহ পৃথিবীর ৮টি দেশের নাম অন্তর্ভুক্ত ছিল। তবে সেই তালিকা থেকে এখন  আমাদের দেশের নাম বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে ১০ কোটি টিকার চুক্তি করা হয়েছে। এ পর্যন্ত আমরা আড়াই কোটি মানুষকে টিকা দিয়েছি।

তিনি আরো বলেন, করোনা নিয়ন্ত্রণে নাই বলে সোমেলিয়ার প্রধানমন্ত্রী তার ক্ষমতা হারিয়েছে। এখন থাইল্যান্ডের সরকার প্রধানের অবস্থাও সূচনীয় বলে জানান তিন।

সভায় পৌর মেয়র মোঃ রমজান আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, যুগ্ন সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com