শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

অবৈধ আগ্নেয়াস্ত্র আমদানি রোধ করতে না পারলে দেশ জংলি রাষ্ট্রে পরিণত হবে- জিএম কাদের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৮ বার

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, অবৈধ আগ্নেয়াস্ত্র আমদানি রোধ করতে না পারলে দেশ জংলি রাষ্ট্রে পরিণত হবে। জাতির ভবিষ্যত ভয়াবহ হয়ে উঠবে।

 

চরম অবনতি ঘটবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। তাই অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

 

সোমবার (০৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন। বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, সম্প্রতি যশোরের এক ছাত্রনেতা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। গোয়েন্দা সংস্থার কাছে তার স্বীকারোক্তি অনুযায়ী, কয়েক বছরে সে একাই সারা দেশে দুই শতাধিক আগ্নেয়াস্ত্র বিক্রি করেছে। সে বলেছে, পাশ্ববর্তী একটি দেশের সীমান্ত দিয়ে অভিনব কায়দায় অস্ত্র কীভাবে বাংলাদেশে এনেছে।

 

গোয়েন্দা সংস্থার কাছে আরও বলেছে, অস্ত্র চোরাচালান সিন্ডিকেট বাংলাদেশে কীভাবে অস্ত্র সরবরাহ করে। এরচেয়ে ভয়াবহ খবর আর হতে পারে না। এর আগে, ইসরাইলে তৈরি অত্যাধুনিক ‘উজি’ পিস্তলসহ এক মডেলের ছবি ভাইরাল হয়েছে, অত্যাধুনিক যে অস্ত্র আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতেও নেই। এজন্য সমাজের অভিভাবক মহলের মাঝে মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

বিবৃতিতে তিনি আরও বলেন, দেশের মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুততার সঙ্গে অবৈধ অস্ত্র আমদানি সিন্ডিকেট ও অস্ত্রবাজদের তালিকা তৈরি করতে হবে। বিশেষায়িত বাহিনী নিয়োগ করে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করে, এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com