বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

গিরি ঘোষের ইন্দারা এখন সর্বশেষ স্মৃতি, অযত্ন আর অবহেলায় পড়ে আছে যুগ যুগ ধরে

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৫ বার
পাবনার আটঘরিয়ার গোপালপুরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঘোষ বংশের গিরি ঘোষের ইন্দারা (কূয়া)। কত যুগ আগের এ কূয়া সে হিসেব জানা না গেলেও  রয়েছে কিছুটা সুস্পষ্ট ধারণা।
রাজাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আব্দুল মমিন রচিত “অতিতান্ত বর্তমান গোপালপুর ও এর সংস্কৃতি”(২০১২) থেকে জানা যায়, গোপাল এ গ্রামে প্রথম জমিদারি করেন। তার মৃত্যুর পর জমিদারি করেন গিরি ঘোষ, হিম ঘোষ, শসধর ঘোষ, পূর্ণবৈরাগী সহ অনেকেই।এদের মধ্যে গিরি ঘোষ অনেকদিন যাবৎ জমিদারি করেন। তার জমিদারির সময়ে একটি কূপ নির্মাণ করেন, এটিই বর্তমানে ইন্দারা (গিরি ঘোষের ইন্দারা) নামে পরিচিত।
কথিত আছে, এ কূয়া থেকে গিরি ঘোষ এবং তার পরিবারের সকলে গোসল করতেন এবং পানির প্রয়োজন মিটাতেন।
গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের পিছন দিকে গেলেই দেখা মিলে এ কূয়াটির। বর্তমান যুগের মতই ইট সিমেন্টে বাধানো হয়েছিল এ কূয়াটি। উপরে এবং বাহিরের অংশ ক্ষয় হয়েছে অনেকাংশে। কূয়াটির গভীরতাও ছিল অনেক। বর্তমানে ময়লা, আবর্জনায় ভরে যাচ্ছে এ কূপ টি।
স্থানীয় বাসিন্দা মুক্তার হোসাইন জানান, গিরি ঘোষের এই ইন্দারা অনেক যুগ ধরে চিহ্নমাত্র হয়ে দাঁড়িয়ে আছে। অনেক কিছুই নিশ্চিহ্ন হয়ে গেছে।
স্থানীয় শিক্ষকদের দাবি, এ কূয়া টি (ইন্দারা) কে প্রত্নতত্ত্ব  নিদর্শন হিসেবে স্বীকৃতি দিয়ে ধ্বংসের কবল থেকে রক্ষা করে পরবর্তী প্রজন্মকে জানার ব্যবস্থা করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com