বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণের মাধ্যমে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হবে-ববি উপাচার্য।

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮০ বার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ ও দর্শনকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাদের চিন্তা-চেতনা মন ও মননে বঙ্গবন্ধুকে ধারণ করে ভবিষ্যৎ জীবনকে সাজাতে হবে। কারণ বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করেই সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব।
ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) বরিশাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে “তারুণ্যের বঙ্গবন্ধু” প্রকাশনার মোড়ক উন্মোচন ও ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
ববি ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যোতির্ময় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন ও ভার্চুয়াল সভায় প্রধান আলোচক হিসেবে  যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. নাসরীন আহমাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন “তারুণ্যের বঙ্গবন্ধু” এর নির্বাহী সম্পাদক ও ছাত্র-শিক্ষক কেন্দ্রর সাবেক পরিচালক ড. মোঃ খোরশেদ আলম।
সভায় আরও যুক্ত ছিলেন “তারুণ্যের বঙ্গবন্ধু” সম্পাদকীয় পর্ষদের সদস্য তানভীর কায়ছার, উন্মেষ রায়, সিরাজিস সাদিক, সানবিন ইসলাম, হাবিবুল্লাহ মিলন, আবু সালেম, শিক্ষার্থী  আলীম সালেহী এবং ফারিয়া।
এছাড়াও শিক্ষক সমিতির সভাপতি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ, দপ্তর প্রধানগণ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. হালিমা বেগম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com