শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

বরিশালে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা মহানগরের আলোচনা সভা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৪ বার

৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর এবং জেলা বিএনপি’র উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বুধবার সকাল ১১টায় এ উপলক্ষে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, সহসভাপতি সৈয়দ হাসান ও ফিরোজ আহমেদ, আলী হায়দার বাবুল, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর, সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিন এবং মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম সহ অন্যান্যরা।

 

সভাপতির বক্তব্যে সরোয়ার বলেন, দেশে এখন গণতন্ত্র নেই। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে রাজনৈতিক শক্তি বৃদ্ধি করতে হবে। বিএনপি’ই একমাত্র দল যারা গণতন্ত্রকে রাজনৈতিকভাবে পুনরুদ্ধার করতে পারবে। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একই সময়ে বরিশাল প্রেসক্লাবে পৃথক আলোচনা সভার আয়োজন করে জেলা (দক্ষিণ) বিএনপি।

 

জেলা বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন এবং শাহ আমিনুল ইসলাম আমিনসহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com