মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হাবিপ্রবির ৩ পদে রদবদল,  নতুন প্রক্টর ড. মামুনুর, সহকারী প্রক্টর ড. ইয়াছিন

মুরাদ হোসেন, হাবিপ্রবি, দিনাজপুর
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৮ বার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রক্টরের দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ মামুনুর রশীদ ও সহকারী প্রক্টরের দায়িত্ব পেয়েছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ইয়াছিন প্রধান।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোঃ ফজলুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে নিযুক্ত মাইক্রোবায়োলজি বিভাগ ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের প্রফেসর ডঃ মোঃ খালেদ হোসেনকে অব্যাহতি দিয়ে তদস্থলে গণিত বিভাগ ও বিজ্ঞান অনুষদের প্রফেসর ড. মোঃ মামুনুর রশিদকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শর্তসাপেক্ষে প্রক্টর পদে নিযুক্ত করা হলো।

 

আরেক অফিস আদেশে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ইয়াছিন প্রধানকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শর্তসাপেক্ষে সহকারী প্রক্টর পদে নিযুক্ত করা হলো।

 

প্রক্টরের দায়িত্ব পাওয়ার পর নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মোঃ মামুনুর রশীদ বলেন, শুরুতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি উপাচার্য মহোদয়ের প্রতি। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালনের চেষ্টা করবো। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এবং প্রধারমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নকে পূরণ করার নিমিত্তে আমি যথাসাধ্যভাবে কাজ করে যাব। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

 

তিনি আরও বলেন, হাবিপ্রবিকে বিশ্ব দরবারে তুলে ধরতে যেভাবে কাজ করা দরকার সেভাবেই কাজ করে যাব।

 

এদিকে নবনিযুক্ত সহকারী প্রক্টরের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ড. ইয়াছিন প্রধান বলেন, প্রথমে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করছি। শোকের মাসে এই আদেশ পেয়ে বঙ্গবন্ধুসহ সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমাকে যে দায়িত্ব প্রদান করা হয়েছে আমি চেষ্টা করব তা যথাযথভাবে পালনের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com