শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

বরিশালে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ: শিক্ষক আটক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১৯১ বার

দেশের অন্যান্য জেলার পর এবার বরিশালে ঘটলো একটি অসামাজিক ঘটনা। বরিশালে জোবায়ের আহমেদ নামে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে (৮) বলাৎকারের চেষ্টা, মল চাটানো, কামড় দেওয়া ও বিভিন্ন কায়দায় মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।

 

আজ রোববার (২৯ আগস্ট) এয়ারপোর্ট থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে শনিবার (২৮ আগস্ট) তাকে আটক করা হয়। শিশুটির বাবা জানান, তার ছেলে বরিশালের ভাঙার পোল এলাকার পূর্ব ধর্মাদী জামে দারুল উলুম মাদরাসার হেফজ খানার নাজেরানার ছাত্র।

 

গত বুধবার (২৫ আগস্ট) রাতে তার শিশুটিকে বলাৎকার করার চেষ্টা করেন শিক্ষক জোবায়ের। এতে বাধা দিলে জোবায়ের তাকে মারধর করে এবং শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দেয়।

 

পাশাপাশি বুকের ওপর গ্যাসের সিলিন্ডার রাখাসহ বিভিন্নভাবে শারীরিক নির্যাতনও করে।

 

তিনি জানান, পরেরদিন বিষয়টি মাদরাসার সভাপতি ছালামকে জানালে আবারো শিশুটিকে মারধর করা হয় এবং পুকুরে চুবানো, মল চাটানোসহ বিভিন্নভাবে শাস্তি দেওয়া হয়। পরে শুক্রবার রাতে শিশুটি অসুস্থ হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেস চন্দ্র হালদার জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

বিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে জোবায়েরকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া।

 

সূত্র: অনলাইন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com