বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

শোক দিবসে অসহায়দের পাশে যবিপ্রবি

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩২৫ বার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে যশোরের বিভিন্ন উপজেলার ১০টি স্থানে অতিমারী করোনায় বিপদগ্রস্ত, অসহায়, গরিব ও দুস্থ এক হাজার ১০টি পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

 

জাতির পিতার শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গত ১২ মার্চ ভার্চুয়ালি সংযুক্ত হয়ে যবিপ্রবির খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি।

 

 

এরপর বিশ্ববিদ্যালয়ের আশপাশের গ্রামসহ ২৮ ও ২৯ আগস্ট যশোর সদর উপজেলার নিউ টাউন বালিকা বিদ্যালয়, পাঁচবাড়িয়া সরকারি স্কুল, সাতমাইলের ফুলতলা আবেদিয়া দাখিল মাদ্রাসা, কারবালা, চৌগাছার নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝিকরগাছার এম.এল. হাইস্কুল, মনিরামপুরের নেংগুড়াহাটা স্কুল অ্যান্ড কলেজ ও কেশবপুরের ভোগতী নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

 

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপকমিটি এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের ব্যবস্থাপনায় যবপ্রবি ছাত্রলীগের নেতা-কর্মী ও যবিপ্রবিতে কর্মরত স্থানীয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণের এ কর্মসূচি পালন করা হয়। নিত্য-প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, লবণসহ বিভিন্ন উপকরণ।

 

 

খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি বিষয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলাদেশ। আমাদের প্রচেষ্টা থাকবে- বঙ্গবন্ধুর রেখে যাওয়া জনগণ যেন স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়, দু-বেলা দু-মুুঠো অন্ন খেতে পায়। সেই মহান নেতার আদর্শে অনুপ্রাণিত হয়ে শোকের মাসে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমাজের পিছিয়ে পড়া ১০১০ জনকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

 

সামাজিক দায়বদ্ধতামূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর এ প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। এ ছাড়া শিক্ষার্থীরা যেন সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডে অভ্যস্ত হয়, সে জন্য তাঁদেরকে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

খাদ্য দ্রব্য বিতরণ কর্মসূচিতে বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ তোফায়েল আহমেদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আলম হোসেন, সহকারী পরিচালক এস এম সামিউল আলম, ড. আজিজুর রহমান খান, জিল্লুর রহমান, কর্মকর্তা সমিতির সভাপতি ড. মো. আব্দুর রউফ, যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদ, সেকশন অফিসার মো. সাইফুর রহমান, কর্মচারী সমিতির সভাপতি মো. শওকত ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বাদল প্রমুখ।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন যবিপ্রবি ছাত্রলীগরে সাবেক সাংগঠনিক সম্পাদক আফিকুর রহমান অয়ন, শহীদ মসিয়ূর রহমান হলের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, মো. নাজমুস সাকিব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com