শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

বরিশালে ফুলবাড়ী শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও সমাবেশ অনুষ্ঠিত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২০৬ বার

এশিয়া এনার্জি (জিসিএম) কে দেশ থেকে বহিস্কার, নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, রক্তে লেখা ফুলবাড়ী চুক্তির পূর্ণবাস্তবায়ন করা সহ ভোলার গ্যাস বিদেশি কোম্পানিকে উত্তোলন করতে না দিয়ে দেশিয় কোম্পানিকে উত্তোলনের দায়ীত্ব দিয়ে বরিশালে গ্যাস ভিত্তিক শিল্প কারখানা স্থাপনের দাবীতে সমাবেশ ও ফুলবাড়ী শহিদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছে তেল- গ্যাস – খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি বরিশাল জেলা।

 

আজ বৃহস্পতিবার (২৬ই) আগস্ট সকাল ১১টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে এসমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা আহবায়ক কমরেড সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য কেন্দ্রীয় নেতা অধ্যাপক আঃ ছত্তার।

 

এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম,কমরেড শাহ আজিজুর রহমান খোকন, হারুর অর রসিদ মাহমুদ,ডাঃ মনিষা চক্রবর্তী,আরিফুর রহমান মিরাজ।

 

দাবীর প্রতি সমর্থন জানিয়ে আরো উপস্থিত অধ্যাপক জলিলুর রহমান ও অধ্যাপক দুলাল মজুমদার সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্য নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন বর্তমান প্রধানমন্ত্রী সেদিন বিরোধী দলীয় নেত্রী ফুলবাড়ীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছিলেন তারা ক্ষমতায় আসলে ফুলবাড়ী শহিদদের দাবী চুক্তি বাস্তবায়ন করবেন।

 

তারা আজ ক্ষমতায় এসে সেই সকল শহিদের সাথে বিশ্বাষ ঘাতকতা করে সকল কিছু ভুলে এদেশের সম্পদ নিজেদের মসনদ দখল করে রাখার জন্য বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন।

 

তারা আরো বলেন সেদিন ফুলবাড়ীর মানুষ নিজেদের সম্পদ রক্ষার জন্য জীবন দিয়েছে। প্রয়োজনে ভোলার গ্যাস রক্ষা করার জন্য আমরা জীবন দিতেও পিছপা হব না।

 

পরে এক মৌন মিছিল সহকারে ফুলবাড়ীতে নিহত শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন বরিশালের নেতৃবৃন্দ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com