বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ফরিদপুরে দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা

এহসান রানা, ফরিদপুর
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ২৫৬ বার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের বাহিরনগর গ্রামে দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রবিবার (২২ আগস্ট) রাতে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় সোমবার (২৩ আগস্ট) ফরিদপুর জেলা আদালতে দন্ডবিধির ২২ ধারায় শিশু দুটির জবানবন্দি গ্রহণ করেছেন। অভিযুক্ত আলম মল্লিক স্থানীয় ইউনিয়ন আ’লীগ নেতা।
জানা যায়, ঘটনার শিকার ৭ ও ১০ বছরের শিশু দুটি সম্পর্কে চাচাতো বোন। গত ১৯ আগস্ট সন্ধ্যার দিকে বাড়ির পাশের পুকুর থেকে গোসল করে ফিরছিল দুই বোন। এ সময় প্রতিবেশী আফছার মল্লিকের ছেলে কৃষক আলম মল্লিক (৫৫) তাদের প্রলোভন দেখিয়ে পাশের একটি নির্জন বাগানে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাঁদের ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত আলম মল্লিক।
এ সময় শিশু দুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আলম পালিয়ে যান। এ ঘটনায় একটি শিশুর বাবা বাদী হয়ে বোয়ালমারী থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেছেন। অভিযুক্ত আলম মল্লিক ঘোষপুর ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপ-পরিদর্শক অহিদুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আলম মল্লিক বর্তমানে পলাতক রয়েছেন। আদালত সোমবার শিশু দুটির জবানবন্দি রেকর্ড করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com