রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

কেন্দ্রীয় ছাত্রদলের ৩ নেতাকে আটকের অভিযোগ

ঢাকা অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ১৭৯ বার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব প্রার্থী মোস্তাফিজুর রহমান রুমিকে রাত ১০টার সময় ডিবি পুলিশ তুলে নিয়েছে বলে দাবি বিএনপি’র।

 

তবে আইনশৃক্ষলা বাহিনির পক্ষ থেকে কোন এখন পর্যন্ত সত্যতা জানানি।

 

সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যা থেকে এই তিন ছাত্র নেতাকে পাওয়া যাচ্ছে না জানান, কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল।

 

এদিকে জুয়েলের ঘনিষ্ঠজন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক ফরিদ জমাদ্দার অভিযোগ করেন, রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানার কাজলা এলাকা থেকে জুয়েলসহ চার ছাত্র নেতাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

 

তিনি বলেন, জুয়েল ছাড়া বাকি তিনজন হলেন-  ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব প্রার্থী মোস্তাফিজুর রহমান রুমি ও তেজগাঁও কলেজ ছাত্রদলের সদস্য সচিব প্রার্থী বেলাল আহমেদ।

 

ফরিদ জমাদ্দার বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাইফ মাহমুদ জুয়েল কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কাজলা পেট্রোল পাম্প এলাকায় অবস্থান করছিলেন। এসময় পুলিশ পরিচয়ে তাদের তুলে নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com