শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

ফরিদপুরে ইভটিজিংয়ের অভিযোগে যুবক গ্রেফতার 

এহসান রানা, ফরিদপুর
  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ২১৬ বার
ফরিদপুরের বোয়ালমারীতে ইভটিজিংয়ের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ফরহাদ মৃধা নামে এক যুবককে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌরসভার ৮ নং ওয়ার্ডের চতুল গ্রামের আবুল খায়ের মনা মৃধার ছেলে ফরহাদ মৃধা (৩৫) শুক্রবার (২০ আগস্ট) দুপুর দেড়টার দিকে পার্শ্ববর্তী এক বাড়ির স্কুল ছাত্রীর (১৬) বাড়ি গিয়ে দরজায় ধাক্কা দেয় এবং জানালায় গিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে।
এ সময় ওই ছাত্রীর দুই বোন বাদে বাড়িতে কেউ ছিল না। মেয়েটি স্থানীয় চতুল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। এ সময় মেয়েটির চিৎকারে পার্শ্ববর্তী লোকেরা এবং মসজিদের মুসল্লীরা এগিয়ে এলে তাদের সহায়তায় ফরহাদকে আটক করে পুলিশে দেয়া হয়।
শনিবার রাতে এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে বোয়ালমারী থানায় দণ্ডবিধি ৫০৯ ধারায় মামলা করেছেন। শনিবার দুপুরে গ্রেফতারকৃত ফরহাদ মৃধাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, এ ঘটনায় ইভটিজিংয়ের মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে শনিবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com