শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

বরিশাল মোতায়েন হচ্ছে বিজিবি

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২২৭ বার
ফাইল ফটো

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সাথে বরিশাল মহানগর আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনায় বরিশালে যেকোন অপৃতিকর ঘটনা এড়াতে রাতেই ঢুকছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

 

শহরের শান্তি শৃক্ষলা বর্জায় রাখতে রাতেই বিজিবি সদস্যদের মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল জেলা প্রশাসন। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবির সদস্য চাওয়া হয়েছে।

 

জেলা প্রশাসন দপ্তর থেকে মুঠো ফোনে আনন্দ বার্তাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বরিশালে খুব দ্রুত বিজিবি সদস্যরা এসে সংশ্লিষ্ট দফতরে রিপোর্ট করবেন।

 

অপরদিকে, বুধবার রাতের ঘটনা পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় কমিশনারের সরকারি বাসভবনে জরুরি সভা করে জেলা ও বিভাগীয় কোর কমিটি।

 

সভা শেষে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সাংবাদিকদের বলেন, নগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবির সদস্য চাওয়া হয়েছে। এর মধ্যে ১০ প্লাটুন বিজিবির সদস্য বরিশালের পথে রয়েছে। রাতে তারা বরিশালে পৌঁছাবে। বিজিবির সঙ্গে সার্বক্ষণিক থাকবেন ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ জন্য বরিশালের বাইরের জেলা থেকে ১০ জন ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে। তাদের মধ্যে আটজন চলে এসেছেন। বাকিরাও আসবেন।

 

এর আগে বুধবার (১৮ আগস্ট) দিনগত রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে সাঁটানো অবৈধ ব্যানার-বিলবোর্ড-প্ল্যাকার্ড অপসারণকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় উপজেলা পরিষদ এলাকা। দফায় দফায় গুলি লাঠিচার্জে আহত হন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্যানেল মেয়র, প্রশাসনিক কর্মকর্তা, আওয়ামী লীগের পদধারী নেতাসহ অর্ধশতাধিক নেতাকর্মী। পাশাপাশি আহত হন বেশ কয়েকজন পুলিশ ও আনসার সদস্য।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com