রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

অধ্যাপক ড. আসিফ নজরুলের অফিস কক্ষে ছাত্রলীগ কর্তৃক তালা ঝোলানো এবং হুমকি দেয়ায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩০৭ বার
ফাইল ফটো

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক বিবৃতিতে ঢাকা বিশ্বিবিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুলের অফিস কক্ষে ছাত্রলীগ কর্তৃক তালা ঝোলানো এবং হুমকি প্রদান করার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

 

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ঢাকা বিশ্বিবিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুল এর একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ঢাকা বিশ্বিবিদ্যালয়ের ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের কর্তৃক তাঁর অফিস কক্ষে তালা ঝুলিয়ে হুমকি ও মিথ্যা অপবাদ দেয়ার ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।

 

ঢাকা বিশ্বিবিদ্যালয়ের মতো মুক্তবুদ্ধি চর্চার স্থানে এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড মেনে নেয়া যায় না। ড. আসিফ নজরুল ঢাকা বিশ^বিদ্যালয়ে শুধুমাত্র একজন স্বনামধন্য শিক্ষকই নন, তিনি একজন সুপরিচিত লেখক, মানবাধিকার কর্মী, প্রতিবাদী এবং মুক্ত চিন্তার মানুষ।

 

তিনি সমাজ ও রাষ্ট্রের অসঙ্গতি, অনিয়ম, অন্যায়, অবিচার, গণতন্ত্র ও জনঅধিকার হরণ, দুর্নীতি ও লুটপাট ইত্যাদির বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকেন। তাঁর এই সাহসী ভূমিকার কারণে এর আগেও ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীরা তাঁর কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছিল এবং হামলা চালিয়েছিল।

 

কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, সরকার বা ঢাকা বিশ্বিবিদ্যালয়ের প্রশাসন এসব বেআইনী কার্যকলাপের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। যার ফলে সন্ত্রাসীরা সরকার ও বিশ্বিবিদ্যালয়ের প্রশাসনের পৃষ্ঠপোষকতা পেয়ে আবারও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে সাহস পেয়েছে।

 

দেশে এখন এমন এক অসহনীয় ও অস্বাভাবিক পরিস্থিতি বিরাজমান যেখানে দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠের শিক্ষকদেরও মত প্রকাশের স্বাধীনতা খর্বিত হচ্ছে। ক্ষমতাসীন কর্তৃত্ববাদী শাসকগোষ্ঠী বিরুদ্ধ মতবাদকে কোনভাবেই সহ্য করতে পারছে না। ড. আসিফ নজরুলের অফিস কক্ষে তালা ঝোলানো এবং হুমকি ও মিথ্যা অপবাদ দেয়ার ঘটনা মত প্রকাশের স্বাধীনতার ওপর প্রচন্ড আঘাত। আমি এই ন্যাক্কারজনক সন্ত্রাসী ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়ার আহবান জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com