শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

এমপিরা আমলাদের অনুরোধ করে প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য –যুগ্ম মহাসচি সরোয়ার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২২৪ বার

বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড, মজিবর রহমান সরোয়ার বলেছেন, দেশের গণতন্ত্রকে হত্যা করার কারনেই এমপিরা এখন আমলাদের কাছে অনুরোধ করে প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য।

 

একথা এখন শুধু বিএনপি’র নেতা কর্মীরাই বলেন না। তার দলের বর্ষিয়ান নেতারাই প্রকাশ্য বলে বেড়ান। অঅওয়ামীলীগ হচ্ছে সেই দল রাতে বস্তিতে আগুন লাগায় আর সকালে খাতা-কম্বল নিয়ে হাজির হয়।

 

তিনি বলেন আমরা শেখ মুজিবুর রহমানের দেশের জন্য তার অর্জনকে খাটো করে দেখিনা। তার কণ্যা আজ তাকে দলীয় করনের কারনেই তিনি আজ জোড় করে নাম মুখে আনতে বাধ্য করছে।

 

সরোয়ার আরো বলেন আজ মানুষের মৌলিক কথা বলার অধিকার, শাষন ব্যবস্থা নেই বলেই দেশের এই দুরঅবস্থায় দাড়িয়েছে। দেশের গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত দূর্ণীতি কোন দিনই বন্ধ হবে না।

 

আজ (১৬ই) আগস্ট বেলা ১২টায় নগরীর সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয়ে সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া’র সু-স্বাস্থ্য ও মুক্তি কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানের সভাপতির বক্তব্যতে তিনি একথা বলেন।

 

এসময় আরো বক্তব্য রাখেন সাবেক সংসদস সদস্য ও বরিশাল উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ, মহানগর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার,সহ-সভাপতি সৈয়দ আহসান কবীর, মহানগর শ্রমিকদল সাধারন সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ খান, মহানগর যুবদল সভাপতি এ্যাড, আখতারুজ্জামান শামীম।

 

এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতৃবৃন্দ সহ যুবদল,শ্রমিকদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পরে খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com