বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে শোক দিবসের নানা কর্মসুচি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২৪৫ বার
সোনারগাঁয়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী।
সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান, উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
এরপর অন্তত শতাধিক স্থানে কোরআনখানি, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও খাদ্য বিতরণ কর্মসুচি পালন করে আওয়ামীলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন ও প্রতিষ্ঠান। দুপুরে মেঘনা শিল্পনগরী এলাকায় আলোচনা সভা করে উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি।
সভায় আওয়ামী বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্যবদ্ধ সংগঠন গড়ার প্রত্যয় জানান নেতারা। সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক কায়সার হাসনাত বলেন, ১৯৭৫ এর একটি অপ চক্র এখনো সক্রিয়।
আওয়ামীলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হলে তাদের গাত্রদাহ হয়। সেজন্য তারা নানাভাবে চক্রান্ত করছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কথা বলেন তিনি। সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমসহ উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের নেতারা।
এছাড়া স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডা.আবু জাফর চৌধুরী বিরু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ হোসাইনের নেতৃত্বে পৃথক একাধিক স্পটে খাবার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com