শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

১৫ আগস্ট শহীদের স্মরণে ববির ফলজবৃক্ষ রোপন কর্মসুচি

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২৪৪ বার

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শহীদ আবদুর রব সেরনিয়াবাতসহ ১৫ আগস্ট শহীদের স্মরণে বরিশাল বিশ্বিবদ্যালয়ে ফলজবৃক্ষ রোপন কর্মসুচি পালিত হয়েছে।

 

 

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ৩ টায় ক্যাম্পাসে ফলজবৃক্ষের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

 

 

এসময় বরিশাল প্রক্টর ড. সুব্রত কুমার দাসসহ আইসিবির সহকারী মহাব্যবস্থাপক মোঃ শামীম উদ্দিন আহমেদ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুমন কান্তি বাড়ৈ, প্রোগ্রামার পীযুষ কান্তি পাল, ব্যবস্থাপক মোঃ শহীদুল ইসলাম, ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলাম, রিসিপশনিস্ট মৃনাল কান্তি মন্ডল উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com