বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বরিশালে চিকিৎসককে হাত-পা বেঁধে হত্যা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২৩৭ বার

বরিশাল নগরীতে এক হোমিও চিকিৎসককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের চহটা এলাকায় নিজ বাসায় তাকে হত্যা করা হয়। ঘটনাস্থলে এয়ারপোর্ট থানা পুলিশ ও সিআইডি হত্যার রহস্য উদঘাটনের তদন্ত করছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের চহটা এলাকায় হোমিও চিকিৎসক অধ্যাপক (অবঃ) ডাঃ মোঃ মঞ্জুর মোর্শেদ (৭০) বুধবার রাতে বাসায় একা ছিলেন। গভীর রাতে কোন এক সময় দুর্বৃত্তরা বাসার পেছনের গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে হাত-পা বেঁধে হত্যা করে।

 

আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে তাকে ডাকাডাকি করলেও কোন সাড়া না পাওয়ায় স্থানীয়রা এসে দেখে বিল্ডিংয়ের পেছনের গ্রিল ভাঙা। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ এসে ঘরে ঢুকে ওই চিকিৎসককে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান।

ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি অবস্থান করছে। তাদের ধারণা ডাঃ মঞ্জুর মোর্শেদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কে কাহারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা জানা যায়নি।

 

নিহত অধ্যাপক (অবঃ) ডাঃ মোঃ মঞ্জুর মোর্শেদ ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগলুল মোরশেদ প্রিন্স এর পিতা।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com