বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

বরিশালে করোনায় ১৪ জনের মৃত্যু

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ১৮৪ বার
ফাইল ফটো

করোনার ও করোনার উপসর্গ নিয়ে বরিশালে মৃত্যু গত কদিনের চেয়ে কিছুটা শিথির অবস্থায় রয়েছে। সেই হিসেবে একদিনে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় সাতজন ও উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন।

 

একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৭৭ জন। বৃহষ্পতিবার (১১ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাতজনের এবং করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে ।এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে।

 

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে বরিশালে একজন, পিরোজপুরে দুইজন ও বরগুনায় চারজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৬ জনে।

 

একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭৭ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ১১৯ জনে। এছাড়া ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে মোট ৩৯৫ জন সুস্থ হয়েছে, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২২ হাজার ৮২৯ জন।

 

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ১২৬ জন নিয়ে মোট ১৬ হাজার ৪৪৯ জন, পটুয়াখালীতে নতুন ৫৮ জন নিয়ে মোট ৫ হাজার ৪৯৩ জন, ভোলায় নতুন ১১৮ জনসহ মোট ৫ হাজার ৪২৭ জন, পিরোজপুরে নতুন ৩২ জনসহ মোট ৪ হাজার ৯২৬ জন, বরগুনায় নতুন ২৭ জনসহ মোট ৩ হাজার ৪৪৩ জন ও ঝালকাঠিতে নতুন ১৬ জন নিয়ে মোট ৪ হাজার ৩৮১ জন রয়েছেন।

 

এদিকে, শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাতজন এবং করোনায় আক্রান্ত হয়ে করোনা ওয়ার্ডে দুইজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৮৮৪ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৩৫৭ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৮৮৪ জনের মধ্যে ৫০ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com