বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ডাকাতি মামলার আসামি ৬ পুলিশ বরখাস্ত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৪০৬ বার

ফেনীতে স্বর্ণের বার ডাকাতির ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামসহ ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ বুধবার (১১ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার (এসপি) খোন্দকার নূরুন্নবী।

তিনি বলেন, কোনো পুলিশ সদস্য যদি চাকরিতে থাকা অবস্থায় কোনো ফৌজদারি মামলার আসামি হন এবং আটক হন তাহলে চাকরিবিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত হওয়ার কথা।

 

পুলিশ সুপার আরও বলেন, সাময়িক বরখাস্ত সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর হয়ে গেছে। আগামীকাল বৃহস্পতিবার চিঠি ইস্যু করা হবে।

 

বুধবার দুপুরে ফেনী মডেল থানা থেকে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খানের আদালতে ওই ছয় আসামিকে হাজির করে পুলিশ। প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মনির হোসেন।

 

আদালত প্রধান আসামি ডিবির ওসি সাইফুল ইসলামকে ৪ দিন ও বাকি ৫ পুলিশ কর্মকর্তাকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com