বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

প্রস্তুন যানবাহন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২২৬ বার

বুধবার ১১ই আগস্ট থেকে গণপরিবহন চলবে। দীর্ঘ দিন পরে নিয়ম কানুন মেনে চলাচল শুরু হতে যাচ্ছে গণপরিবহন, তাই চলছে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ।

 

বরিশাল লঞ্চঘাট, নথুল্লাবাদ,রুপাতলী ষ্ট্যান্ড এ শ্রমিকদের পদচারনা বেড়েছে। শ্রমিকরা বলছেন, অনেক দিন পড়ে স্টেশনে আসলাম আগামীকাল বুধবার থেকে গাড়ি চলাচল শুরু করবে তাই সরকারি নিয়ম মেনে গাড়ি চলাচল শুরু করবে।

 

আসন সংখ্যার বাইরে যাত্রী পরিবহন করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একইসঙ্গে সড়কে অর্ধেক পরিবহন চলাচলের বিষয়টি স্থানীয় প্রশাসন দেখবে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (৯ আগস্ট) রাতে বিআরটিএ’র পরিচালক (ইঞ্জিনিয়ার) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বুধবার (১১ আগস্ট) থেকে গণপরিবহন চালুর বিষয়ে সার্বিক নির্দেশনা দেওয়া আছে। নির্দেশনার মধ্যে রয়েছে- আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না এবং দাঁড়িয়ে কোনো যাত্রী বহন করা যাবে না। সড়ক পথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন (সিটি করপোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার জেলা পর্যায়ে জেলা প্রশাসক) নিজ নিজ অধিক্ষেত্রের আইন-শৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দপ্তর, সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে। প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে। আগের ভাড়ায় (৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রযোজ্য হবে না) গণপরিবহন চলবে।

 

আগের ভাড়ার অতিরিক্ত ভাড়া কোনোভাবেই আদায় করা যাবে না। গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার, কন্ডাক্টর, হেলপার, ক্লিনার এবং টিকেট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। যাত্রার শুরু ও শেষে যানবাহন পরিষ্কার-পরিচ্ছন্নসহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। এছাড়াও যানবাহনের মালিকরা যাত্রীগণের হাতব্যাগ, মালপত্র জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা করতে হবে।

 

গণপরিবহনে স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি মেনে চলতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীসময়ে নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

এবিষয়ে বি আই ডব্লিউ টিএ, যুগ্ম -পরিচালক (ভারপ্রাপ্ত) কর্মকর্তা, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, যাত্রার শুরু ও শেষে যানবাহন পরিষ্কার-পরিচ্ছন্নসহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। যানবাহনের মালিকরা যাত্রীগণের মালপত্র জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা করতে হবে। সরকারি নিয়ম কারণ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এবিষয়ে বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানাতুজ্জামান বলেন, সাস্থ্য বিধি ও সরকারি নিয়ম কারণ মেনে,পরিষ্কার-পরিচ্ছন্নসহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করে চলাচল করবে ও সরকারি নিয়ম কারণ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com