বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বরিশালে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ নিহত-২

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৫১৮ বার

বরিশাল নগরের বান্দরোডে আমতলার মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ২ যুবক নিহত হয়েছে।

 

নিহতরা হলো নগরের ভাটিখানা সেকশন রোড এলাকার বাসিন্দা ও নগরের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আহমেদ হোসেন রুবেল (৩০) এবং কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মোঃ উজ্জল মাতুব্বর (৩৫)।

 

তাদের মরদেহ বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের লাশ রাখা কক্ষে রাখা হয়েছে বলে মঙ্গলবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় নিশ্চিত করেছেন ওয়ার্ড মাস্টার আবুল কালাম।

তিনি জানান, মঙ্গলবার রাত ১ টার দিকে হাসপাতালের সামনে বান্দরোডে নিয়ন্ত্রন হারিয়ে ফুটপাত ও বৈদ্যুতিক পোষ্টের  সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয় ওই দুই যুবক।

 

তাৎক্ষনিক তাদের বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। এরপর লাশ হাসপাতালের লাশ রাখা কক্ষে রাখা হয়। তবে  অভিযোগ না থাকায় মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যেতে চাচ্ছেন নিহতদ্বয়ের স্বজনরা।

 

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম-পিপিএম জানান, আমতলার মোড় সংলগ্ন এলাকায় ওই দুই যুবককে বহনকারী মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে যায়। এরপর মোটরসাইকেলটির সাথে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক পোষ্টের ধাক্কা লাগে। এতে ওই দুই যুবকের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com