বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

ফোন করলেই করোনা রোগীরা পাবে অক্সিজেন সিলিন্ডার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৩৪ বার

করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছে বরিশাল জেলা প্রশাসন। ফোন করলেই বিনামূল্যে করোনা রোগীদের ঘরে পৌঁছে দেবে অক্সিজেন। রবিবার দুপুর ১ টায় দিকে বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গণে অক্সিজেন সেবার উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

 

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার এনডিসি মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, রোটারি ক্লাবের প্রেসিডেন্ট হাসনাইন চৌধুরী, রোটারি ক্লাব’র এডভাইজার এফএম আনোয়ারুল হক, দৈনিক প্রথম সকাল এর সম্পাদক ও প্রকাশক কাজী আল মামুন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

করোনা আক্রান্ত হয়ে যারা হাসপাতালে চিকিৎসা নিতে পারছেন না, বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন পাশাপাশি বরিশাল সদর হাসপাতালে করোনা রোগীর জন্য এই সেবা চালু করেছে বরিশাল জেলা প্রশাসন। করোনা আক্রান্ত শ্বাসকষ্টের রোগীর তথ্য ফোনে জানালেই দ্রুত সময়ের মধ্যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌঁছে যাবেন দায়িত্ব প্রাপ্তরা।

 

অক্সিজেনের জন্য মোবাইলে ফোন করলে অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মিডিয়া সেল বরিশাল জেলা প্রশাসনে জানালে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাসায় চলে যাবে সদস্যরা। শুধু অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েই দায়িত্ব শেষ করবে না প্রশিক্ষিত টিম।

 

সেই সঙ্গে অক্সিজেন কীভাবে লাগাতে হবে এবং ব্যবহার করতে হবে তা বুঝিয়ে দেবে তারা। প্রাথমিক ভাবে অক্সিজেন সাপোর্ট পাবেন।

 

তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জেলা প্রশাসনের এই উদ্যোগের সাথে সহযোগিতা করবেন রোটারি ক্লাব বাংলাদেশ এবং খুলনা অক্সিজেন ব্যাংক এর সদস্যরা। প্রথমে ৫০ টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এই সেবা পরিচালনা করা হবে।

 

পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী দরিদ্র অসহায় মানুষের জন্য ২২ ধরনের ঔষধ দেওয়া হবে। অক্সিজেনের জন্য হটলাইন (এনডিসি বরিশাল-০১৭৪৫০৩৬৫৪০, নাজির সার্কিট হাউজ-০১৭১২৭০০৩৩৮, মোঃ আসাদ শেখ-০১৯৬৯৭৯৩৮৭৬, রুবেল-০১৭৬৭৫৮১৭২২, মাসুদ-০১৯৯৯৭৮৫৮৯৩ ) নম্বরে ২৪ ঘণ্টা কল করা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com