রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

স্পিনে ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ

অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৫০৯ বার

টানা চতুর্থ জয় বাগিয়ে নিতে ও অস্ট্রেলিয়াকে ক্লিন সুইপের দিক এক ধাপ এগিয়ে যেতে চতুর্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশ। সেই ম্যাচে অজিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের খরচায় ১০৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

 

দলীয় ২৪ রানে জশ হেইজেলউডকে পুল করতে গিয়ে অ্যালেক্স ক্যারির তালুবন্দি হয়ে সাজঘরে ফিরে আসেন ওপেনার।

 

শুরুতে সৌম্য সরকার আউট হওয়ার পর দলের হাল ধরেন সাকিব আল হাসান। দশম ওভারের পঞ্চম বলে জশ হেইজলউডের ডেলিভারিতে আউট হন সাকিব। ২৬ বলে ১৫ রান আসে তার ব্যাট থেকে।

 

সাকিবের বিদায়ের পর বাংলাদেশ শিবিরে শুরু হয় আসা যাওয়ার মিছিল। লেগস্পিনার মিচেল সোয়েপসনের স্পিনে ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

 

১১তম ওভারে টানা দুই বলে রিয়াদ ও সোহানকে ফেরানোর পর ১৫ তম ওভারে আবারও আঘাত হানেন তিনি। ১৫তম ওভারের তিন নম্বর বলে ওপেনার নাঈম শেখকে আউট করেন সোয়েপসন। দল তখন ১০০ রান পার হওয়ার শঙ্কায়।

 

অ্যাস্টন এইগারের ডেলিভারিতে বল উড়িয়ে বাউন্ডারির বাইরে পাঠানোর পর দুই বল পরই আউট হন এই তরুণ ব্যাটসম্যান। ১৭ বলে ২১ রান করে আউট হন আফিফ।

 

শেষ দিকে মাহেদী হাসানের ১৪ বলে ২৩ রানের ঝড়ো ইনিংসে ১০০ রান পার করে স্বাগতিক দল। শেষতক ৯ উইকেটের খরচায় ১০৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com