শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

গুলিবিদ্ধ হয়ে এক পুলিশ কনেস্টেবল নিহত

অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩০৩ বার

ঢাকা জেলা পুলিশ সুপারের বাংলোয় গুলিবিদ্ধ হয়ে এক পুলিশ কনেস্টেবল নিহত হয়েছেন। নিতহ পুলিশ সদস্যের নাম মেহেদী হাসান (২২) যাহার কনস্টেবল নম্বর ১৩২৫ ।

 

পুলিশ কর্মকর্তারা জানায়, কনস্টেবল মেহেদীর বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহেলা গ্রামে। তার বাবার নাম আব্দুল হানিফে। তার সাথে থাকা অস্ত্র দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাকে ধারণা করা হচ্ছে।

 

 

শুক্রবার (৬ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় মেহেদীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

কনস্টেবল মেহেদীকে হাসপাতালে নিয়ে আসা রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আ. ছালাম গনমাধ্যমকে জানান, খবর পেয়ে বিকেল ৪টার দিকে ঢাকা জেলার এসপির বাংলো থেকে মেহেদীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

তিনি জানান, তার থুতনিতে গুলিবিদ্ধ হয়েছে। ধারণা করা হচ্ছে নিজের সঙ্গে থাকা অস্ত্র দিয়েই তিনি আত্মহত্যা করেছেন। তবে বিস্তারিত তদন্তের পর বলা যাবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com