বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

জাতীর পিতা বঙ্গবন্ধু ত্যাগের রাজনীতি করেছেন ভোগের নয়- সাবেক সংসদ ইউনুস

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ২৩৬ বার

সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড, তালুকদার মোঃ ইউনুস বলেছেন,জাতীর জনক বঙ্গবন্ধুর রাজনীতি ছিল ত্যাগের সে কখনো ভোগের রাজনীতি করেন নাই।

 

তাই আমাদের বঙ্গবন্ধু তনয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে বাচিয়ে রাখতে সকলকে ঐক্যবন্ধ হয়ে দলের জন্য ত্যাগ স্বিকার করতে হবে।

 

তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপদ মুক্ত আওয়ামী লীগ গড়ে তুলতে হবে। আজকে আমাদের দলের মধ্যে কিছু ভূইফোর সংগঠনের কর্মকান্ডে মাথা নিছু হয়ে আসে।

 

তিনি দলের নেতা কর্মীদেরকে বলেন জাতীর জনক বঙ্গবন্ধু বাঙ্গড়ালী জাতির মুক্তির জন্য তার শ্রেষ্ট জীবন কাটিয়েছে কারাগারে।

 

আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। বঙ্গবন্ধু তনয়া প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে পেয়ে নতুন করে আমরা আওয়ামী লীগ আজ মাথা উঁচু করে দাড়িয়েছি।

 

আজ (৫) আগষ্ট বৃহস্পতিবার বিকালে নগরীর কালিবাড়ি রোডস্থ সেরনিয়াবাদ ভবন প্রাঙ্গনে ৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক বীর মুক্তযোদ্ধা শহীদ ক্যাপটেনে শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠান পূর্বে তিনি একথাগুলো বলেন।

 

বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এ্যাড, এ.কে.এম জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে মোনাজাত পূর্বে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তার সংক্ষিপ্ত বক্তব্যতে তিনি ৭৫ (১৫) আগষ্টে ঘাতকদের গুলিতে নির্মমভাবে নিহত সকল শহীদদের রুহের মাগ-ফেরাত কামনা করে সকলের দো কামনা করেন।

 

আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, প্যানেল মেয়র এ্যাড, রফিকুল ইসলাম খোকন সহ জেলা ও মহানগর আওয়ামী লীগ ত্রিশটি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদক এবং বিসিসি সকল ওয়ার্ড কাউন্সিলররা অংশ গ্রহন করেন।

 

শেষে সকলের জন্য দোয়া কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন জামে এবায়েদুল্লাহ মসজিদের খতিব আলহাজ্ব মির্জা নুরুর রহমান বেগ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com