রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

মডেল পিয়াসার দুই বন্ধুর রিমান্ড মঞ্জুর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ২৪৫ বার

মডেল পিয়াসা আটকের পর তার বন্ধু ও পরিচিতরা রয়েছেন আতংকে। এরই মধ্যে আটক হয়েছে তার ঘনিষ্ট ২ বন্ধু।

ভাটারা থানার পৃথক চার মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসার দুই সহযোগীর বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ রিমান্ডের এ আদেশ দেন।

এর মধ্যে মাসুদুল ইসলাম ওরফে জিসানকে দুই মামলায় চার দিন এবং শরফুল হাসান ওরফে মিশু হাসানের তিন মামলায় নয়দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন আদালত।

 

এদিন জাল নোট উদ্ধারের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় জিসানের ১০ দিনের রিমান্ড আবেদন করেন ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আল ইমাম রাজন। শুনানি শেষে বিচারক তার তিনদিনের দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনের মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক প্রথমে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেন।

 

এরপর সেই মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

 

অপরদিকে, অস্ত্র আইনের মামলায় মিশুর ১০ দিনের রিমান্ড আবেদন করেন ভাটারা থানার এসআই মশিউর রহমান খান। শুনানি শেষে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

 

এছাড়া তার বিরুদ্ধে মাদক ও পর্নোগ্রাফির দুই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোসহ ২০ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক প্রথমে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর শুনানি শেষে মাদক মামলায় তিনদিন ও পর্নোগ্রাফির মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

বুধবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ মিশু হাসান ও জিসানকে আটক করা হয়েছে। এরপর তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা, অস্ত্র, মাদক ও পর্নোগ্রাফি আইনে পৃথক চারটি মামলা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com