বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

সাবেক সচিব এ আর খান আর নেই

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৫২৮ বার
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক চেয়ারম্যান, সাবেক সচিব, আবদুর রব খান (এ.আর. খান) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৭৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন তার বাসার মো. নাঈম নামের একজন। তিনি আনন্দ বার্তাকে জানান, গত কদিন আগে করোনা পজেটিভ হয়ে এ আর খান ভালো হবার পরে নিমোনিয়ায় রাজধানীর স্কায়ার হসপিটালে চিকিৎসাধীন ছিলেন।
আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ৩ টা ৪০ মিনিটের সময় তিনি মারা যান। তার বাড়ি বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সিংহেরকাঠি গ্রামে। কর্মজীবন থেকেই তিনি রাজধানী ঢাকায় থাকতেন।
আজ মাগরিবের নামাজ বাদ বনানী মসজিদ সংলগ্ন তার জানাজা শেষে বনানী মুসলিম কবরস্থানেই তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন মো. নাঈম।
উল্লেখ্য তিনি সাবেক জেলা প্রশাসক, সাবেক বিভাগীয় কমিশনার, সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি বোর্ডের সাবেক চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দীর্ঘ  সময় তার কর্ম জীবন পার করেছেন। তার স্ত্রী নাদিরা রহমান বরিশাল সদরের ৯ নং টুঙ্গীবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com