শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৫২০ বার

হাতিয়ায় কোস্টগার্ডের ঝটিকা অভিযানে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত ইলিয়াস আটক । আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) দিবাগত রাত ১টা ৫ মিনিটের সময় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন জোনের অধিনস্থ বিসিজি স্টেশান হাতিয়া টিম এ অভিযান পরিচালনা করেন।

 

কোস্টগার্ডের গোয়েন্দা সূত্র জানায়, বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন জোনের অধিনস্থ বিসিজি স্টেশান হাতিয়া টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে হাতিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি)’র সমন্বয়ে একটি যৌথ টিম নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীর নিঝুম দ্বীপে অভিযান চালায়।

 

এ সময় নিঝুম দ্বীপ এলাকার ডুবাইর খাল সংলগ্ন মদিনা গ্রামে অভিযানকালে ডাকাতের আস্তানা থেকে ইলিয়াস বাহিনীর প্রধান ইলিয়াসকে আটক করে। এসময় আস্তানা থেকে ১টি একনলা শর্টগান, ৩ রাউন্ড তাজা গোলা, ৩টি অবৈধ পাইরোটেকনিক, ২টি দেশীয় রামদা এবং ২টি দেশীয় দা উদ্ধার করা হয়।

 

আটককৃত ইলিয়াস নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন নিঝুমদ্বীপ এলাকার মৃত মোঃ সিরাজ উদ্দিন এর ছেলে।

 

পরবর্তীতে আটকৃত ডাকাত সর্দার ইলিয়াসকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ হাতিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন, জনপিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্টগার্ডের নিয়মিত অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান লেঃ কমান্ডার আমিরুল হক ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com